কৃষি আন্দোলন বৈধ, সুপ্রিম কোর্ট - The News Lion

কৃষি আন্দোলন বৈধ, সুপ্রিম কোর্ট

 


দি নিউজ লায়নঃ    বেশ কয়েকদিন ধরে চলতে থাকা কৃষি আন্দোলনকে অবৈধ বলে ঘোষণা দিতে অস্বীকার জানিয়ে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেছে, কৃষকদের আন্দোলন আইনানুগত এবং সংবিধানে এর অধিকার দেওয়া রয়েছে। এখন যেমন নতুন কৃষি আইনের বিরুদ্ধে কৃষকেরা প্রতিবাদ জানাচ্ছেন, তেমন কোনও বিষয়ে সরকারের সঙ্গে মতপার্থক্য হলে তা নিয়ে বিক্ষোভ দেখানো যেতেই পারে। 


তবে অন্য কারও অসুবিধা করে আন্দোলন করা যাবে না। বিক্ষোভ হতে হবে শান্তিপূর্ণ ।  দিল্লির পথ আটকানো যাবে না। তবে সরকার বা পুলিশ প্রশাসন এই আন্দোলনকে বাধা দেওয়ার কোনও চেষ্টাও যেন না করে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে গতকালই বলেছিলেন যে, সরকার কৃষকদের সঙ্গে আলোচনায় কোনও রকম সমঝোতায় আসতে ব্যর্থ হচ্ছে, সুতরাং এ ব্যাপারে একটি কমিটি করা দরকার। 


ওই কমিটিতে সরকারি প্রতিনিধি এবং ইউনিয়নের প্রতিনিধিরা থাকবেন।  তারা আলোচনা করে ঠিক করবেন, সবচেয়ে ভালো কোন পথ নেওয়া যায়। তার আগে পর্যন্ত কৃষকরা আন্দোলন করতেই পারেন, বিক্ষোভ দেখাতেই পারেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.